Sunday, May 6, 2018

এস এস সি পরীক্ষার রেজাল্ট এবং তার পরবর্তী অবস্থা...নিয়ে কিছু কথা।

এস এস সি পরীক্ষার রেজাল্ট এবং তার পরবর্তী অবস্থা...নিয়ে কিছু কথা।

মেয়েটা কাদতে কাদতে বাসায় ফিরে
"মা;আমি এক সাবজেক্ট ফেল করেছি"
মা চোখ কপালে তুলে বলল "সর্বনাশ, এখন পাড়া পড়শি;আত্নীয় সজনদের মুখ দেখাবো কি করে"?
এই এক সাবজেক্ট ফেল রেজাল্ট মেয়েটার গোটা জীবনটাকেই বদলে দিল। পড়া শুনার পাঠ চুকিয়ে মেয়েটার গন্তব্য হলো রান্না ঘর;এখন থেকে পড়াশুনা বন্ধ। ফেল করা মেয়েদের সেকেন্ড চান্স বলে কিছু নেই;ছেলে হলে হয়তো উপার্জনের কথা মাথা রেখে বার বার চান্স দেওয়া যেতো।
পড়াশুনা যখন হলো না তখন ঘরের কাজ কর্ম;রান্না বান্না শিখুক;এতে বিয়েটা অন্তত ঠিক ঠাক ভাবে দেওয়া যাবে।
পরিবারের কেউ তেমন ভালো করে তার সাথে কথা বলে না;ড্রইং রুমে টিভির রিমোট যখন মেয়েটার হাতে থাকতো তখন বড় ভাই চেচিয়ে বলত "অই ফেল্লো;যা এক কাপ চা নিয়ে আয়
;পড়াশুনা না করে সব সময় টিভি দেখতি বলেই তো ঘোড়ার ডিমটা খেয়েছিস"
ছোট বোনটাকে কোন পড়া বুঝিয়ে দিতে গেলে সে ফিক করে হেসে বলতো "তুই তো ফেল করেছিস;আমাকে পড়া বুঝিতে দিতে পারবি?হি হি" 😀
বাবা তো মেয়েটার সাথে কথা বলায় বন্ধ করে দিয়েছিল।
তবুও একদিন তরকারিতে লবল বেশি হয়েছিল বলেই ধমকে বলেছিল "একটা কাজও কি তোকে দিয়ে হবে না?না হয়েছে পড়াশুনা;না হচ্ছে রান্নাবান্না;কোন গুন না থাকলে তোকে পাড়ার কাণা ল্যাংড়া বুড়োটাও বিয়ে করতে রাজি হবে না'।
সেই দিন মেয়েটা শেষ বারের মতো কেঁদেছিল;দরজা বন্ধ করে হু হু করে কেঁদেছিল;সেই কান্না কেউ দেখে নি;সেই বন্ধ দরজাটাও আর সে খুলে নি;
পরের দিন সকালে সবাই যখন রুমের দরজা ভেজ্ঞে তার ঘরে ডুকলো ততক্ষনে যে বড্ড দেরি হয়ে গিয়েছিল।মেয়েটা সিলিং ফ্যানে উড়না পেচিয়ে ঝুলে পড়েছে।
এইটা একটি কাল্পনিক ঘটনা;তবে এই সব ঘটনা সবার আড়ালে নীরবে নিভৃতে ঘটছে বলেই পত্রিকায় হেডলাইন হয়" পরীক্ষায় পাশ করতে না পারায় কিশোরীর আত্নহত্যা"।
অসময়ে সব কিছু হারিয়ে আফসোস করার চেয়ে; ঠিক সময়ে একটু সতর্ক হলে হয়তো সব কিছু হারাতে হতো না;
খারাপ রেজাল্টে সন্তানকে ধিক্কার না দিয়ে যদি তাকে নতুন করে উতসাহ দেওয়া যেতো;যদি পরিবারের সবাই বন্ধু হয়ে তার কষ্টের ভাগ নেওয়া যেতো;তাহলে হয়তো ঘটনার চিত্রটাই ঘুরিতে দেওয়া যেতো।
রেজাল্টের জন্য যদি সন্তানকে হারাতে হয় তবে সেই সন্তানের গোল্ডেন রেজাল্ট আপনার কি কাজে আসবে?
গোল কিপার মাজিদ এর অসাধারণ নৈপুণ্যে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ড্যাফোডিল।

গোল কিপার মাজিদ এর অসাধারণ নৈপুণ্যে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ড্যাফোডিল।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড-১৬ নিশ্চিত করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তারই ধারাবাহিকতায় আর রাউন্ড ১৬ এর ৩য় ম্যাচে সোনারগাঁও ইউনিভার্সিটির মুখোমুখি হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

দারুন উত্তেজনা পূর্ণ এই ম্যাচে দুই দলই তাদের নৈপুণ্য বজায় রাখে। ফলে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে কোন দলই কোন গোল করতে সক্ষম হয়নি। তবে ম্যাচের মাঝে দুইটি সহজ সুযোগ এও ড্যাফোডিল এর গোল কিপার মাজিদ এর অসাধারণ নৈপুণ্যে সোনারগাঁও ইউনিভার্সিটি গোল করতে পারেনি। ফলাফল ম্যাচ গোল শুন্য ড্র।

তাই ম্যাচ ট্রাইব্রেকার এ গড়ায়। ট্রাইব্রেকার এ উভয় দল ৩ টি করে শট নেয়ার সুযোগ পায়। সোনারগাঁও ইউনিভার্সিটির একজন প্লেয়ার যখন ট্রাইব্রেকার এর একটি শট গোল বারের উপর দিয়ে শট করেন তখনি ড্যাফোডিল এর বিজয় নিশ্চিত হয়ে যায়।

এবং ড্যাফোডিল সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যায়।

আগামীকাল সকাল ৯ টায় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং যদি ড্যাফোডিল সেমিফাইনাল এ উঠে সেটাও হবে দুপুর ১২ টার দিকে। এবং যদি তারা সেমিফাইনালও জিতে যায় তাহলে দুপুর ৩ টার দিকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Saturday, May 5, 2018

হে - নবীন, সময় থাকতে বুঝতে শিখো।

হে - নবীন, সময় থাকতে বুঝতে শিখো।

তুমি আজকে ইউনিভার্সিটি তে নতুন আসছ। এলাকায়ে নেতা ছিলা। ইউনিভার্সিটি তে সবার সামনে দাঁড়াইয়া ধূমপান করতেছো। কেউ কিছু বলতেসে না। সিনিয়র আবার কে তারে চিনার দরকার নাই। সিনিয়র দেইখা আরও জুরে ধুঁয়া ছারলাম। সালাম দেয়া তো দুরের কথা উইঠা দারাও পর্যন্ত না। একসাথে বসে সিনিয়র ভাই দের পিছনে পিছনে তামাশা কর।
তোমার এইসব দেখে একজন সিনিয়র ভাই তোমাকে কিচ্ছু বলবে না। কারন সে এমনি এমনি বড় ভাই হয় নাই। তার থেকে বড় কথা অই সিনিয়র ভাই এর তোমাকে প্রয়োজন নাই। একজন সিনিয়রের এমনিতে যে সব প্রিয় ছুটো ভাই থাকে তারা তাকে যে পরিমাণ সম্মান করে তার আর তোমার মত দুইজনের কাছ থেকে সম্মান না পেলেও সম্মানের ঘাটতি পরবে না। কিন্তু তোমার কি তাকে দরকার নাই।
আমার ইউনিভার্সিটি জীবনে অনেক গুলো পাওয়ার মধ্যে একটা বড় পাওয়া হচ্ছে আমি অনেক গুলা খুব কাছের ছুটো ভাই পাইছি যারা গত চার বছরে আমার সাথে বেয়াদবি করা ত দুরের কথা উঁচু গলায়ে কথা বলে নাই কখনো। তারা আমাকে যে সম্মান টা দে ওইটা দেখে ওদের ছুটো ভাই রা ওদের কে তার থেকে বেশি সম্মান করে। ছোট ভাই বড় ভাই সম্পর্ক টা যে কত টা precious এইটা তুমি আজকে বুঝবা না। সিনিয়র হইলে বুঝবা। যখন দেখবা তোমার জুনিওর তোমার মুখে ধুঁয়া ছারসে তখন তুমি কিছুই বলতে পারবা না কারন তোমার কোন অধিকার নাই।
আমাদের আই টি সেক্টরে ৯০ ভাগ চাকরী হয় বড় ভাই বা কারো মাধ্যমে। আজকে যে তোমার সিনিয়র কালকে সে কোন এক কর্পোরেট অফিসের চাকরিজীবী। তোমার বেয়াদবি, বড় ভাই দের প্রতি তোমার অবজ্ঞা কিন্তু তাদের মনে সারা জীবন থেকে থাকবে। তখন পাস করার পর তারাও তোমাকে আর চিনবে না।
আমি মাঝে মধ্যে অবাক হয়ে আমার ডিপার্টমেন্টের কিছু জুনিয়র পলাপাইন এর ব্যাবহার লক্ষ করি। আর চিন্তা করি এরা জঙ্গল থেকে আসছে আরেক জঙ্গলে। পাস করে বের ও হবে জঙ্গলি হয়ে, মানুষ আর হবে না।
সময় থাকতে নিজের আচার আচরনে পরিবরতন আনো। সিনিয়র দের সম্মান দিতে না চাইলে দিও না। কিন্তু অসম্মান কইর না কখন।
৬-০ গোলে গ্রিন ইউনিভার্সিটিকে উড়িয়ে দিয়ে সুপার - ১৬ এ ড্যাফোডিল।

৬-০ গোলে গ্রিন ইউনিভার্সিটিকে উড়িয়ে দিয়ে সুপার - ১৬ এ ড্যাফোডিল।

Wings UniFutsal-2018
আলহামদুলিল্লাহ্‌, অঘোষিত গ্রুপ চ্যাম্পিয়ন আমাদের ড্যাফোডিল।

মিরপুর ইনডোর স্টেডিয়াম এ অনুষ্ঠিত হওয়া আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুইটি ম্যাচ ছিল। প্রথম ম্যাচ এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিপক্ষ টিম ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলোজি এর মুখোমুখি হইয়। ওই ম্যাচ দুর্ভাগ্যক্রমে ৩-৩ গোলে ড্র করে খেলা শেষ হয়। ওই ম্যাচ এ অধিনায়ক শিশির দুইটি গোল এবং নাইজেরিয়ান স্টুডেন্ট জোসেব একটি গোল করেন। এবং ম্যাচ সেরা পুরষ্কার পান IUT এর একজন প্লেয়ার। 
২য় ম্যাচ ছিল গ্রিন ইউনিভার্সিটির বিপক্ষে। ওই ম্যাচ এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৬-০ গোলের বিশাল ব্যাবধান এ জয়লাভ করে। পুরো ম্যাচে গ্রিন ইউনিভার্সিটি পাত্তাই পায়নি ড্যাফোডিল এর সাথে। ২য় ম্যাচ এ ড্যাফোডিল এর জোসেব ৪ টি গোল করে ম্যাচসেরার পুরষ্কার গ্রহন করেন। অপর দুইটি গোল এর মাঝে আরেক বিদেশী প্লেয়ার আওাল ১ টি এবং ক্যাপ্টেন শিশির ১ টি গোল করেন।  

পরের ম্যাচ আগামীকাল ৬ তারিখ দুপুর ৩ টায়। ম্যাচ লাইভ দেখানো হবে গাজি টিভিতে।





Wednesday, March 8, 2017

 DIU-ACME T20 Inter University Cricket Tournament 2017

DIU-ACME T20 Inter University Cricket Tournament 2017

Professor Dr. Yousuf M. Islam, Vice Chancellor of Daffodil International University handing over Champion Trophy of DIU-ACME T20 Inter University Cricket Tournament 2017 to the players of Champion Daffodil International University Cricket Team on Monday. Daffodil International University defeated Green University of Bangladesh by 67 run and win the title. 









Wednesday, October 26, 2016

দ্যা গ্রীণ ড্যাফোডিল

দ্যা গ্রীণ ড্যাফোডিল


কর্ম ব্যাস্ত শহর থেকে একটু অদূরে আশুলিয়াতে অবস্থিত ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস।

যেখানে আপনি সারাটা দিনের ব্যাস্ততা থেকে একটু বেরিয়ে প্রকৃতির খুব কাছে গিয়ে সবুজের মাঝে প্রাণ ভরে দু দণ্ড নিঃশ্বাস নিতে পারবেন ।পাবেন সবুজের সতেজতা । সূর্যোদয় থেকে সূর্যাস্ত সারাটাদিন আপনি এখানে প্রকৃতির খুব কাছে থাকবেন । পাবেন বিকেলের আকাশে আলোকিত হওয়া গোধূলির মনোরম দৃশ্য। ঠিক যেনো সুখময় প্রকৃতির সাথে মিশে যাওয়া ।
-Radowan Nakib Rehan