Showing posts with label Sports. Show all posts
Showing posts with label Sports. Show all posts

Saturday, May 12, 2018

ড্যাফোডিলের সম্মানই তো আমার সম্মান-- ইসলাম উদ্দিন

ড্যাফোডিলের সম্মানই তো আমার সম্মান-- ইসলাম উদ্দিন

ড্যাফোডিলের সম্মানই তো আমার সম্মান-- ইসলাম উদ্দিন
পৃথিবীতে কিছু মানুষ থাকে, যারা শুধুই ছুটেন নিজের স্বপ্নের পিছে। কিছু মানুষ থাকে, যারা বারবার হেরে গিয়েও আশায় বুক বাঁধেন বিজয়ের। যারা কখনোই শুনতে চান না হতাশার গল্প, এমন একজন মানুষ যিনি... তাঁর ফেলে আসা জীবনের সবটা সময় কাটিয়েছেন... আর এখনো হৃদয় দিয়ে আগলে ধরে রেখেছেন ভালোবাসার ক্রিকেটকে। বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র ১ম শ্রেণীর ফিটনেস ট্রেইনার ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্রীড়া প্রশিক্ষক মোহাম্মদ ইসলাম উদ্দিনের কথা।
১৯৯৯ সালে ৭ম শ্রেণীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-- বিকেএসপি দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু, ড্যাফোডিলের হাজারো শিক্ষার্থীর স্পোর্টস গুরু মি. ইসলামের। ছোট বেলার তার ছোট্ট স্বপ্নের পিছনে ছুটছেন প্রায় ১২ বছরের বেশি সময়। যেখানে তিনি খেলেছেন দেশের স্বনামধন্য ক্লাবে... যার দৃশ্যমান পদচারণা ছিল প্রিমিয়ার লীগেও।
বিকেএসসি থেকে এইচএসসি শেষ করার পর বিসিবি’র এই ফিটনেস প্রশিক্ষক উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন ইউল্যাব ইউনিভার্সিটিতে। ইউল্যাব থেকে জার্নালাইজম ডিপার্টমেন্টে ¯œাতক পড়াশুনা শেষে তিনি ¯œাতক্তোর করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সময়ের পালা বদলের সাথে সাথে পারিবারিক কারণে এরই মধ্যে ড্যাফোডিলের এই প্রশিক্ষক ইতি টানেন তাঁর খেলুড়ে জীবনের। তবে, হৃদয়ের এই ক্রিকেট থেকে পারেন নি সরে আসতে; তাই তো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়ে, মি. ইসলাম একে একে ফিটনেস ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের ‘এ’ দল, বয়সভিত্তিক জাতীয় দল, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার (ওয়ালটন সেন্ট্রাল জোন), ঢাকা প্রিমিয়ার লীগের দল ব্রাদার্স ইউনিয়নসহ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবেরও।
নিজের জীবনের কথা বলতে গিয়ে মি. ইসলাম জানান, ড্যাফোডিলের সম্মানই আমার সম্মান। যতদিন এই বিশ^বিদ্যালয়ের দায়িত্বে থাকব, ততদিন ড্যাফোডিলের সাফল্য আর নতুন নতুন মাত্রা যোগ করতেই নিমগ্ন থাকতে চাই। এজন্য চাই বিশ^বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের দোয়া।
শুধুই ক্রীড়ার জন্য যার জীবন উৎসর্গ, সেই মানুষটিকে তার জন্মদিনে স্মরণ করছি... পরম শ্রদ্ধা আর ভালোবাসায়।
আদদ্বীন সজীব


Wednesday, May 9, 2018

USA এর বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিল ড্যাফোডিল।

USA এর বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিল ড্যাফোডিল।



আজকে নিজেদের ২য় খেলা খেলতে মাঠে নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিপক্ষ টিম ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া (USA). টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টিম ক্যাপ্টেন জাতীয় দল এর ওইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

জয় এবং বাবু অপেনিং করে ড্যাফোডিল টিম এর। ব্যক্তিগত ৬ রানে বাবু আউট হয়ে ফিরে গেলে ক্যাপ্টেন সোহান ব্যাটিং এ আসে। ৩১ রান করে সোহান ওইকেট কিপার এর কাছে কট বিহাইন্ড হয়ে আউট হয়ে গেলে ব্যাটিং এ আসে মুস্তাকিম। এবং জয় আউট হয়ে গেলে পিচে আসে টিম এর ভাইস ক্যাপ্টেন সৈকত। শেষ দিকে এই দুইজনের অসাধারণ ব্যাটিং এ খাদের কিনারা থেকে টিমকে তুলে নিয়ে সবাইকে উপহার দিল ১৬০ রানের পাহাড় সম এক স্কোর। উল্লেখ্য যে, লাস্ট দুই ওভার এ এই দুইজন মিলে ৬১ রান নেয়।

মুস্তাকিম ৩৯ রানে অপরাজিত ছিলেন এবং সৈকত ছিলেন ৪৫ রানে অপরাজিত।

জবাবে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া ব্যাট করতে এসে ড্যাফোডিল এর বোলারদের তোপের মুখে এবং পাহাড় সম এর রানের প্রেশারে দাড়াতেই পারেনি পিচে। ফলে নির্ধারিত ৭ ওভার শেষে মাত্র ৯৭ রানেই থামে সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইনিংস। এতে করে ৬৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ম্যাচ অফ দ্যা ম্যাচ হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টিম ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। 
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট টিম


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট টিম

লাস্ট অভারে ৩৬ রান নিয়ে উচ্ছ্বসিত মুস্তাকিম এবং পাশে ভাইস ক্যাপ্টেন সৈকত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট টিম

ম্যান অফ দ্যা ম্যাচ এর ট্রফি ক্যাপ্টেন সোহান এর হাঁতে তুলে দিচ্ছেন জাতিয় টিম এর সাবেক প্লেয়ার আকরাম খান

Sunday, May 6, 2018

গোল কিপার মাজিদ এর অসাধারণ নৈপুণ্যে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ড্যাফোডিল।

গোল কিপার মাজিদ এর অসাধারণ নৈপুণ্যে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ড্যাফোডিল।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড-১৬ নিশ্চিত করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তারই ধারাবাহিকতায় আর রাউন্ড ১৬ এর ৩য় ম্যাচে সোনারগাঁও ইউনিভার্সিটির মুখোমুখি হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

দারুন উত্তেজনা পূর্ণ এই ম্যাচে দুই দলই তাদের নৈপুণ্য বজায় রাখে। ফলে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে কোন দলই কোন গোল করতে সক্ষম হয়নি। তবে ম্যাচের মাঝে দুইটি সহজ সুযোগ এও ড্যাফোডিল এর গোল কিপার মাজিদ এর অসাধারণ নৈপুণ্যে সোনারগাঁও ইউনিভার্সিটি গোল করতে পারেনি। ফলাফল ম্যাচ গোল শুন্য ড্র।

তাই ম্যাচ ট্রাইব্রেকার এ গড়ায়। ট্রাইব্রেকার এ উভয় দল ৩ টি করে শট নেয়ার সুযোগ পায়। সোনারগাঁও ইউনিভার্সিটির একজন প্লেয়ার যখন ট্রাইব্রেকার এর একটি শট গোল বারের উপর দিয়ে শট করেন তখনি ড্যাফোডিল এর বিজয় নিশ্চিত হয়ে যায়।

এবং ড্যাফোডিল সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যায়।

আগামীকাল সকাল ৯ টায় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং যদি ড্যাফোডিল সেমিফাইনাল এ উঠে সেটাও হবে দুপুর ১২ টার দিকে। এবং যদি তারা সেমিফাইনালও জিতে যায় তাহলে দুপুর ৩ টার দিকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।