Showing posts with label Others. Show all posts
Showing posts with label Others. Show all posts

Wednesday, October 26, 2016

দ্যা গ্রীণ ড্যাফোডিল

দ্যা গ্রীণ ড্যাফোডিল


কর্ম ব্যাস্ত শহর থেকে একটু অদূরে আশুলিয়াতে অবস্থিত ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস।

যেখানে আপনি সারাটা দিনের ব্যাস্ততা থেকে একটু বেরিয়ে প্রকৃতির খুব কাছে গিয়ে সবুজের মাঝে প্রাণ ভরে দু দণ্ড নিঃশ্বাস নিতে পারবেন ।পাবেন সবুজের সতেজতা । সূর্যোদয় থেকে সূর্যাস্ত সারাটাদিন আপনি এখানে প্রকৃতির খুব কাছে থাকবেন । পাবেন বিকেলের আকাশে আলোকিত হওয়া গোধূলির মনোরম দৃশ্য। ঠিক যেনো সুখময় প্রকৃতির সাথে মিশে যাওয়া ।
-Radowan Nakib Rehan

Friday, August 5, 2016

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসের ছাত্রদের দ্বারা বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসের ছাত্রদের দ্বারা বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন।

সকাল ৭.২৫ মিনিট । নাবিল পরিবহনের একটি বাস থেকে Uzzal Hossain স্যার সহ আমরা ৬ জন নামলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাতে। উপজেলা সদর দেখে আসলে কোনভাবেই বুঝার উপাই নেই যেঁ এই এলাকাই ভয়াবহ বন্যায় আক্রান্ত। ওইখানেই কিছুক্ষন অপেক্ষার পরপরই আমাদের টিম মেম্বার Mamun এর আব্বা ৩ টা মোটরসাইকেল নিয়ে আসলো আমাদের নিয়ে যাওয়ার জন্য। উনি এসে জানালেন যেঁ আমরা যাচ্ছি পাশের উপজেলা চিলমাড়িতে। ওই উপজেলার রানিবাজার ইউনিয়ন নাকি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর ওইখানেই নাকি আমরা ত্রাণ বিলি করবো।
মোটরসাইকেলে করে ৩০ মিনিট যাওয়ার পর মামুনের বাড়িতে পৌছাই। তার একটু দুরেই নাকি সেই ক্ষতিগ্রস্ত গ্রাম।
উল্লেখ্য যেঁ মামুনের আব্বা হচ্ছে ওই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য। তাই উনাকে দিয়ে আগেই আমরা ক্ষতিগ্রস্তদের লিস্ট করে ফেলি যাতে পরে কোন সমস্যা না হয়। এবং আমরা আগেরদিন রাতেই উনাকে দিয়ে আমাদের ত্রাণ সমগ্রি কিনে ফেলি। আমাদের কেনা ত্রাণ এর পরিমান ছিল ১ টন চাল , দেড় মণ তেল এবং দেড় মণ ডাল।
কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর আমরা ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে বের হই । এমন এমন দৃশ্য দেখবো তা কখনো ভাবিনি। প্রায় প্রতিটা পরিবার ই রাস্তায় আশ্রয় নিয়েছে। সাথে থাকে গৃহপালিত পশুপাখি। এখানেই রান্না , এখানেই থাকা , এখানেই খাওয়াদাওয়া - এককথায় অবস্থা খুব নাজুক। এই জিনিশগুলা দেখে অনেক খারাপ লাগছিলো আর অনেকেরই সাথে কথা বলে জানতে পারলাম বাড়ি ঘরে এখনো পানি আছে হয়তো দু-একদিনের মাঝে পানি নেমে যাবে।কিন্তু সামনে একটু যাওয়ার পরই যা দেখলাম তা আমরা কেউই কল্পনাতেও ভাবতে পারিনি।তিনটা পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাদের বসতভিটা রাস্তা ভেঙ্গে রাস্তার সাথে নদীতে চলে গেছে। তারা এখন একটি হাই স্কুলে আশ্রয় নিয়েছে। তাদের সাথে কথা বলে জানতে পারছি যেঁ " তাদের জায়গার পরিমান ছিল ছিল ৬ শতাংশ এবং এটাই তাদের একমাত্র সম্বল ছিল কিন্তু এখন এই বান্নার কবলে পরে তা নেই।
তাদের এই দুর্দশা দেখে আমরা কোনকিছু না ভেবে একটা সাহসী সিদ্ধান্ত নেই । আমরা বলে দেই তাদের কে নতুন ঘর বাঁধতে যেঁ টিন লাগবে তা আমরা দিবো। যেই কথা সেই কাজ তৎক্ষণাৎ বাজারে গিয়েই তাদের জন্য টিন কিনে আনা হয়।
আর এইদিকে আমাদের ত্রাণ দেবার কথা ছিল ১২০ পরিবার কে। কিন্তু উপজেলা প্রশাসন থেকে রিকুয়েস্ট করা হচ্ছিলো যেঁ যদি ১০ পরিবারের ত্রাণ বাড়ানো জেত তাহলে নাকি খুব ভাল হত। আমরা এই কাজটাও করি । আমরা মোট ১৩০ টা পরিবারকেই ত্রাণ দেই।
বিকেল ৩ টায় শুরু হয় ত্রাণ দেয়ার কর্মসূচী । ত্রাণ দেয়ার স্পটে গিয়ে আমরা অবাক হই যেঁ থানার এসআই , উপজেলা চেয়ারম্যান , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এলাকার প্রায় সকল ব্যক্তিবর্গ আমাদের সাহায্যের জন্য উপস্থিত ছিল।
১.৩০ ঘণ্টা চলে আমাদের ত্রাণ বিতরন কর্মসূচী। কর্মসূচী শেষ করেই আমরা বেড়িয়ে পরলাম ব্রহ্মপুত্র নদ দেখতে। ব্রহ্মপুত্র নদের চরে বিকালটা কাটিয়ে সন্ধ্যা ৮.৩০ হানিফ পরিবহণের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করিলাম।
পরিশেষে আমরা ভার্সিটির প্রত্যেকটা ব্যক্তিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বন্ধু মামুনের আব্বাকে কীভাবে ধন্যবাদ জানাবো তা হয়তো আমাদের টিম এর প্রত্যেকটা মেম্বার ভাষা হারিয়ে ফেলেছে। তারপরেও বলছি আঙ্কেল আপানকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের কাজকর্মের কিছু ভিডিও লিঙ্ক নিম্নে দেয়া হল। 

 

https://youtu.be/jzmAd4YP0qw

By Sarker M Shajib

Monday, June 27, 2016

ESAB UIU University Tech Challenge 2016

ESAB UIU University Tech Challenge 2016




ESAB UIU Unit Face is going to organize Inter University Engineering Competition "Techxhibit@16" to encourage and award students to demonstrate their innovative ideas and skills in robotic design and application. Students are invited to design and program robots, through operating Lego robots, with innovative ideas and application for providing a smarter life for the elderly, children, or people in need.



Event Description

Contests:
1. Speed Encounter (Line follower Robot Challenge):
An adrenaline pumping robo-race for automated line follower robot. The robot has to solve its way through a maze in the shortest possible time.

2. House of Innovations (Innovation Challenge):
A contest where an exciting showcase of robots or any type hardware projects that can perform any task and also different ideas can be presented that will be able to bring a change in the field of technology, so that it can solve any social problem of our country.

3. Dream for Change (Elevator Pitch on Tech Ideas):
This new idea to deliver a speech reflects that a speech can be delivered in a time span of an elevator ride. Only the main and important points will be discussed in brief. This technique is used to summarize the whole procedure in short, meaning the contents of the program and how the ideas of technology will be beneficial to our country.

4. Smart Life (Apps’ Contest):
An “apps” contest to develop the skills of our students in the field of “apps” making, so that they can accelerate their ideas to make such apps which will able to make our life smart and easier.
..................................................................................................................

Venue: United International University.
Time: 12 August,2016.
We will provide the details on the registration soon. Stay tuned with us and this time, don't be late! Grab your spot before they all get taken.


Saturday, June 25, 2016

Scientists Might Have Just Resolved The Mystery Of The Bermuda Triangle

Scientists Might Have Just Resolved The Mystery Of The Bermuda Triangle


For the one and a half century, numerous ships and airplanes have disappeared in Bermuda Triangle area, usually under mysterious circumstances. But a new research from the scientists at Arctic University in Norway takes cues from the multiple giant craters on the floor of the Barents Sea.

A massive deposit of methane gas may have exploded in the craters surrounding the seabed caused by gas leaking from oil and gas deposits buried deep in the sea floor.
In the past two years, scientists have also documented methane gas bubbling up from the seafloor off the some parts of the west and the east coasts of the United States. One of the topics that need further analysis is whether methane gas explosions on the seabed could threaten the safety of ships.
Multiple giant craters exist on the sea floor in an area in the west-central Barents Sea and are probably a cause of enormous blowouts of gas. The crater area is likely to represent one of the largest hotspots for shallow marine methane release in the Arctic.

Researchers at the Arctic University of Norway say.
This is not the fist time the possibility of methane gas eruptions in the Bermuda Triangle has been suggested. Last year a group of researchers led by Igor Yelstov of the Trofimuk Institute in Russia said that the mysterious disappearances in the Bermuda Triangle were the effects of hydrant gas reactions. When the craters start to actively decompose, methane ice is transformed into gas.
If the theory of methane gas explosions being the cause of so many disappearances in the Bermuda Triangle proves to be correct, then we can chalk one up for science. But would the theory explain the magnetic anomalies associated with the area? It will be interesting to hear.
Source: Fossbytes

Sunday, June 12, 2016

হ্যাকিং শিখুন একদম সহজে,হ্যাকিং শেখার অসাধারন একটি ইবুক, আমি বাজি ধরে বলতে পারি হ্যাকিং শেখার এর চেয়ে ভালো বই আর নেই | Learn How to Hack!

হ্যাকিং শিখুন একদম সহজে,হ্যাকিং শেখার অসাধারন একটি ইবুক, আমি বাজি ধরে বলতে পারি হ্যাকিং শেখার এর চেয়ে ভালো বই আর নেই | Learn How to Hack!



বাংলাদেশে বর্তমানে হ্যাকিং শেখায় অনেকের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। হ্যাকিং শেখা অতো সহজ কাজ নয়। এর জন্য দরকার হয় জেদ আর অক্লান্ত পরিশ্রম করার মানসিকতা।দরকার হয় বুদ্ধি। আর-ও জানতে হয় সি,সি প্লাস প্লাস,পাইথন সহ অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই প্রোগ্রামিং শেখার কোন শেষ নেই শিখেই যেতে হবে।
হ্যাকার সাধারণত ২ ধরণের ; ১।White Hat Hacker বা সাদা টুপি হ্যাকার আর
২। Black Hat Hacker বা কাল টুপি হ্যাকার।
যে সকল হ্যাকার কোন সাইট হ্যাক করে কৌতূহলবসত মানে হ্যাক করে কোন ক্ষতি না করে বেরিয়ে আসে তাদের বলা হয় White Hat Hacker বা সাদা টুপি হ্যাকার।
আর যে সকল হ্যাকার কোন সাইট হ্যাক করে ক্ষতি করে তাদের বলা হয় Black Hat Hacker বা কাল টুপি হ্যাকার।
আমাদের যদি হ্যাকিং করার ইচ্ছে থাকে তবে White Hat Hacker বা সাদা টুপি হ্যাকার হওয়া
উচিত কেননা কারও সাইট হ্যাক করে তাকে কষ্ট দেয়ার কোন মানে হয় না।
তো এবার কাজের কথায় আসি। হ্যাকিং শেখার জন্য বই অনেক দরকারি। এরকম English বই এর
সংখ্যা অসংখ্য। তবে বাংলা বই খুব কম-ই আছে। আমি এখন 1 টি হ্যাকিং শেখার বাংলা বই শেয়ার করছি |
size only 3.7 mb.


[N.B Download করার জন্য Download এর নিচ থেকে টিক চিহ্ন টা উয়ঠিয়ে Download এ ক্লিক করবেন ]


Saturday, June 11, 2016

জেনে নিন কিভাবে আপনিও আবেদন করতে পারবেন ডিভি লটারির জন্য

জেনে নিন কিভাবে আপনিও আবেদন করতে পারবেন ডিভি লটারির জন্য


বৈধ পন্থায় আমেরিকা যাওয়ার সপ্ন অনেকেরই। সেই সপ্নপূরনের পথে আরেকধাপ ডাইভার্সিটি ভিসা বা ডিভি লটারি। প্রতি বছরের মত এবারো যুক্তরাষ্টের পররাষ্ট মন্ত্রনালয় আয়োজন করেছে ডাইভার্সিটি ভিসা বা ডিভি-২০১৭ কর্মসূচী।

ডিভি লটারির আবেদন করার নিয়ম

প্রতিবছর বিভিন্ন দেশের প্রায় ৫৫০০০ লোক লটারীর মাধ্যমে এই ভিসা কর্মসুচীর আওতায় আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায়।এই ভিসার জন্য আবেদন করতে কোনো ফি দিতে হয় না। শুধু ডিভি বিজয়ীদের ভিসা গ্রহনের সময় নির্ধারীত ফি দিতে হয়। আবেদন করার সময় যা যা পূরন করতে হবেঃ
ডিভি ওয়েবসাইটের নির্ধারিত আবেদনের ফরমে লিম্নলিখিত জিনিসগুলো সতর্কতার সহিত পূরন করবেনঃ

১। আবেদনকারীর পুরোনাম
২। জন্মতারিখ
৩। জন্মস্থান ( প্রার্থী যে শহরে/জেলায় জন্মগ্রহন করেছে/জন্মনিবন্ধন কার্ডে যা উল্লেখ আছে)
৪। দেশ
৫। আবেদনকারীর ছবি
৬। পুর্ণঠিকানা
৭। বর্তমানে যেই দেশে বসবাস করছেন।
৮। ফোন নম্বর ( যদি থাকে)
৯। ই-মেইল এড্রেস ( যদি থাকে)
১০। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যাতা
১১। বৈবাহিক অবস্থা
১২। সন্তানের সংখ্যা ( সন্তানের বয়স ২১ বছরের নিচে হলে )
১৩। স্বামী/ স্ত্রী সংক্রান্ত তথ্য (আবেদনকারী স্বামী হলে এই অংশে স্ত্রীর তথ্য দিতে হবে)
১৪। সন্তান সংক্রান্ত তথ্য
একজন আবেদনকারী একটির বেশি আবেদন করতে পারবেন না। তবে স্বামী-স্ত্রী পৃথকভাবে দুইটি আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সফল্ভাবে সম্পন্ন হলে একটি “কনফার্মেশন নাম্বার” সহ আবেদনকারীর নাম ও জন্মসাল দেখানো হবে। ডিভির পরবর্তি ধাপের জন্য এই তথ্যগুলো সংরক্ষন করে রাখা জরুরী।পরবর্তি সময়ে অনলাইনে ভিসা প্রাপ্তি কিংবা স্ট্যাটাস জানতে এই তথ্যসমুহের দরকার হবে।
এই প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া শুরু হবে ১লা অক্টোবর মধ্যহ্ন থেকে। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ৩রা নভেম্বর মধ্যরাত পর্যন্ত। ডিভির ফল পাওয়া যাবে আগামী বছরের ১লা মে থেকে ৩০ই জুন পর্যন্ত অনলাইনে।
১লা অক্টোবর থেকে আবার শুরু হচ্ছে বৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য স্বপ্নের ডিবি লটারি। ২০১৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিবি) কর্মসূচি চালু হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে এবারো ১৮টি দেশের নাগরিকরা ডিবিতে আবেদন করতে পারবেন না। এর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব দেশ গত ৫ বছরে ৫০ হাজারের বেশি করে অভিবাসী যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে।
ভারত, পাকিস্তান, ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, চীন, ফিলিপাইন, ডমিনিক প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাদর, হাইতি, জ্যামাইকা, মেক্সিকো, নাইজেরিয়া, পেরু, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও যুক্তরাজ্যের (উত্তর আয়ারল্যান্ড বাদে)নাগরিকরা ডিবি ২০১৬ এর জন্য যোগ্য নয়।
অন্যান্য দেশের নাগরিকরা ১লা অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পরবর্তীতে কম্পিউটার নিয়ন্ত্রিত লটারির মাধ্যমে বিজয়ীদের বাছাই করা হবে।
আরো বিস্তারিত জানার জন্য স্টেট অফ আমেরিকার সরকারি ওয়েবসাইটে যেতে পারেন তবে এখানে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন ডিভিতে বাংলাদেশীরা আবেদন করতে পারবে কিনা তাদের জন্য বলে রাখা ভালো এই সুযোগ অনেকদিন থেকে বন্ধ ছিলো কিন্তু অবৈধ অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে বাংলাদেশ সহ আরো কয়েকটি কালো তালিকাভুক্ত দেশ এই সুযোগ পাচ্ছে বলে স্টেট অফ আমেরিকার সরকারি ওয়েবসাইট থেকে বলা হয়েছে।  ডিভি সংক্রান্ত যেকোন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।
Over 150,000 students who cleared SSC have not applied for college admission

Over 150,000 students who cleared SSC have not applied for college admission

Friday, June 10, 2016

Blood Donation Group "Onuchokri" at Daffodil International University, Permanent Campus

Blood Donation Group "Onuchokri" at Daffodil International University, Permanent Campus


This group is initially formed at Daffodil International University, Permanent Campus, with the help of a few students of different departments. The main aim of this group is to donate blood to save  lives. All the members of this group is very hard worker and they are always ready to donate blood in Dhaka city and also outside of Dhaka as well.
All the member's blood groups and their contact information is in group's online database, so if anyone need blood of any blood group, just inform Onuchokri..
Here is their facebook group link.