Tuesday, May 15, 2018

রাশিয়া ফুটবল বিশ্বকাপে ভেন্যু পর্যবেক্ষকের দায়িত্বে এক বাংলাদেশি

রাশিয়া ফুটবল বিশ্বকাপে ভেন্যু পর্যবেক্ষকের দায়িত্বে এক বাংলাদেশি

এক মাস পরেই রাশিয়াতে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। খেলা হবে ১২টি ভেন্যুতে। ভেন্যুগুলোর পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। 
বিশ্বকাপে খেলা বাংলাদেশের ফুটবলের জন্য অলীক স্বপ্ন। মাঠের খেলায় বাংলাদেশ যতই পিছিয়ে থাকুক, সাংগঠনিক দিক দিয়ে বাংলাদেশের কর্তারা যে মোটেও পিছিয়ে নেই মাহফুজা আক্তার কিরণ তাঁর প্রমাণ। তিনি ফিফার নির্বাহী কমিটিরও সদস্য। বিশ্বকাপে তাকে দুটি বড় দায়িত্ব দিয়েছে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা।
সব কটি ভেন্যু পর্যবেক্ষকের সঙ্গে অন্যতম ভেন্যু ইয়েকাতেরিনবার্গের শুভেচ্ছাদূত করা হয়েছে তাকে। বিশ্বকাপে থাকবেন বলে ভীষণ রোমাঞ্চিত কিরণ, ‘আমাকে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে ফিফা। প্রথমত প্রতিটি ভেন্যুর পর্যবেক্ষক হিসেবে কাজ করব। আর বিশেষ একটি ভেন্যু ইয়েকাতেরিনবার্গে অ্যাম্বাসেডর হিসেবে থাকব। বাংলাদেশের জন্য এটা বড় সম্মানের একটা ব্যাপার।’ কিরণ রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন ৮ জুন।
রাশিয়া বিশ্বকাপে আরও একটি দিক দিয়ে থাকবে বাংলাদেশের উপস্থিতি। বিশ্বকাপ উপলক্ষে মস্কোতে ২১১টি দেশের খুদে প্রতিনিধিদের নিয়ে শুরু হবে ফুটবল উৎসব। গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল চিলড্রেনস সোশ্যাল প্রোগ্রাম নামের এই উৎসবে ৩২টি দলে ভাগ হয়ে খেলবে খুদে খেলোয়াড়েরা। সেখানেই ডিফেন্ডার হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ১২ বছর বয়সী নারায়ণগঞ্জের গোলাম রাফি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত খেলোয়াড় বাছাই পরীক্ষায় ২০০ জন ডিফেন্ডারের মধ্যে সেরা হয়েই মস্কোর টিকিট পায় সে। একই প্রোগ্রামের অধীনে রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটিও দেখবে রাফি।

সুত্র - প্রথম আলো। 

Saturday, May 12, 2018

ড্যাফোডিলের সম্মানই তো আমার সম্মান-- ইসলাম উদ্দিন

ড্যাফোডিলের সম্মানই তো আমার সম্মান-- ইসলাম উদ্দিন

ড্যাফোডিলের সম্মানই তো আমার সম্মান-- ইসলাম উদ্দিন
পৃথিবীতে কিছু মানুষ থাকে, যারা শুধুই ছুটেন নিজের স্বপ্নের পিছে। কিছু মানুষ থাকে, যারা বারবার হেরে গিয়েও আশায় বুক বাঁধেন বিজয়ের। যারা কখনোই শুনতে চান না হতাশার গল্প, এমন একজন মানুষ যিনি... তাঁর ফেলে আসা জীবনের সবটা সময় কাটিয়েছেন... আর এখনো হৃদয় দিয়ে আগলে ধরে রেখেছেন ভালোবাসার ক্রিকেটকে। বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র ১ম শ্রেণীর ফিটনেস ট্রেইনার ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্রীড়া প্রশিক্ষক মোহাম্মদ ইসলাম উদ্দিনের কথা।
১৯৯৯ সালে ৭ম শ্রেণীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-- বিকেএসপি দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু, ড্যাফোডিলের হাজারো শিক্ষার্থীর স্পোর্টস গুরু মি. ইসলামের। ছোট বেলার তার ছোট্ট স্বপ্নের পিছনে ছুটছেন প্রায় ১২ বছরের বেশি সময়। যেখানে তিনি খেলেছেন দেশের স্বনামধন্য ক্লাবে... যার দৃশ্যমান পদচারণা ছিল প্রিমিয়ার লীগেও।
বিকেএসসি থেকে এইচএসসি শেষ করার পর বিসিবি’র এই ফিটনেস প্রশিক্ষক উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন ইউল্যাব ইউনিভার্সিটিতে। ইউল্যাব থেকে জার্নালাইজম ডিপার্টমেন্টে ¯œাতক পড়াশুনা শেষে তিনি ¯œাতক্তোর করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সময়ের পালা বদলের সাথে সাথে পারিবারিক কারণে এরই মধ্যে ড্যাফোডিলের এই প্রশিক্ষক ইতি টানেন তাঁর খেলুড়ে জীবনের। তবে, হৃদয়ের এই ক্রিকেট থেকে পারেন নি সরে আসতে; তাই তো আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়ে, মি. ইসলাম একে একে ফিটনেস ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের ‘এ’ দল, বয়সভিত্তিক জাতীয় দল, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার (ওয়ালটন সেন্ট্রাল জোন), ঢাকা প্রিমিয়ার লীগের দল ব্রাদার্স ইউনিয়নসহ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবেরও।
নিজের জীবনের কথা বলতে গিয়ে মি. ইসলাম জানান, ড্যাফোডিলের সম্মানই আমার সম্মান। যতদিন এই বিশ^বিদ্যালয়ের দায়িত্বে থাকব, ততদিন ড্যাফোডিলের সাফল্য আর নতুন নতুন মাত্রা যোগ করতেই নিমগ্ন থাকতে চাই। এজন্য চাই বিশ^বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের দোয়া।
শুধুই ক্রীড়ার জন্য যার জীবন উৎসর্গ, সেই মানুষটিকে তার জন্মদিনে স্মরণ করছি... পরম শ্রদ্ধা আর ভালোবাসায়।
আদদ্বীন সজীব


Wednesday, May 9, 2018

USA এর বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিল ড্যাফোডিল।

USA এর বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিল ড্যাফোডিল।



আজকে নিজেদের ২য় খেলা খেলতে মাঠে নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিপক্ষ টিম ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া (USA). টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টিম ক্যাপ্টেন জাতীয় দল এর ওইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

জয় এবং বাবু অপেনিং করে ড্যাফোডিল টিম এর। ব্যক্তিগত ৬ রানে বাবু আউট হয়ে ফিরে গেলে ক্যাপ্টেন সোহান ব্যাটিং এ আসে। ৩১ রান করে সোহান ওইকেট কিপার এর কাছে কট বিহাইন্ড হয়ে আউট হয়ে গেলে ব্যাটিং এ আসে মুস্তাকিম। এবং জয় আউট হয়ে গেলে পিচে আসে টিম এর ভাইস ক্যাপ্টেন সৈকত। শেষ দিকে এই দুইজনের অসাধারণ ব্যাটিং এ খাদের কিনারা থেকে টিমকে তুলে নিয়ে সবাইকে উপহার দিল ১৬০ রানের পাহাড় সম এক স্কোর। উল্লেখ্য যে, লাস্ট দুই ওভার এ এই দুইজন মিলে ৬১ রান নেয়।

মুস্তাকিম ৩৯ রানে অপরাজিত ছিলেন এবং সৈকত ছিলেন ৪৫ রানে অপরাজিত।

জবাবে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া ব্যাট করতে এসে ড্যাফোডিল এর বোলারদের তোপের মুখে এবং পাহাড় সম এর রানের প্রেশারে দাড়াতেই পারেনি পিচে। ফলে নির্ধারিত ৭ ওভার শেষে মাত্র ৯৭ রানেই থামে সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইনিংস। এতে করে ৬৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ম্যাচ অফ দ্যা ম্যাচ হন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টিম ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। 
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট টিম


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট টিম

লাস্ট অভারে ৩৬ রান নিয়ে উচ্ছ্বসিত মুস্তাকিম এবং পাশে ভাইস ক্যাপ্টেন সৈকত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট টিম

ম্যান অফ দ্যা ম্যাচ এর ট্রফি ক্যাপ্টেন সোহান এর হাঁতে তুলে দিচ্ছেন জাতিয় টিম এর সাবেক প্লেয়ার আকরাম খান

Sunday, May 6, 2018

এস এস সি পরীক্ষার রেজাল্ট এবং তার পরবর্তী অবস্থা...নিয়ে কিছু কথা।

এস এস সি পরীক্ষার রেজাল্ট এবং তার পরবর্তী অবস্থা...নিয়ে কিছু কথা।

মেয়েটা কাদতে কাদতে বাসায় ফিরে
"মা;আমি এক সাবজেক্ট ফেল করেছি"
মা চোখ কপালে তুলে বলল "সর্বনাশ, এখন পাড়া পড়শি;আত্নীয় সজনদের মুখ দেখাবো কি করে"?
এই এক সাবজেক্ট ফেল রেজাল্ট মেয়েটার গোটা জীবনটাকেই বদলে দিল। পড়া শুনার পাঠ চুকিয়ে মেয়েটার গন্তব্য হলো রান্না ঘর;এখন থেকে পড়াশুনা বন্ধ। ফেল করা মেয়েদের সেকেন্ড চান্স বলে কিছু নেই;ছেলে হলে হয়তো উপার্জনের কথা মাথা রেখে বার বার চান্স দেওয়া যেতো।
পড়াশুনা যখন হলো না তখন ঘরের কাজ কর্ম;রান্না বান্না শিখুক;এতে বিয়েটা অন্তত ঠিক ঠাক ভাবে দেওয়া যাবে।
পরিবারের কেউ তেমন ভালো করে তার সাথে কথা বলে না;ড্রইং রুমে টিভির রিমোট যখন মেয়েটার হাতে থাকতো তখন বড় ভাই চেচিয়ে বলত "অই ফেল্লো;যা এক কাপ চা নিয়ে আয়
;পড়াশুনা না করে সব সময় টিভি দেখতি বলেই তো ঘোড়ার ডিমটা খেয়েছিস"
ছোট বোনটাকে কোন পড়া বুঝিয়ে দিতে গেলে সে ফিক করে হেসে বলতো "তুই তো ফেল করেছিস;আমাকে পড়া বুঝিতে দিতে পারবি?হি হি" 😀
বাবা তো মেয়েটার সাথে কথা বলায় বন্ধ করে দিয়েছিল।
তবুও একদিন তরকারিতে লবল বেশি হয়েছিল বলেই ধমকে বলেছিল "একটা কাজও কি তোকে দিয়ে হবে না?না হয়েছে পড়াশুনা;না হচ্ছে রান্নাবান্না;কোন গুন না থাকলে তোকে পাড়ার কাণা ল্যাংড়া বুড়োটাও বিয়ে করতে রাজি হবে না'।
সেই দিন মেয়েটা শেষ বারের মতো কেঁদেছিল;দরজা বন্ধ করে হু হু করে কেঁদেছিল;সেই কান্না কেউ দেখে নি;সেই বন্ধ দরজাটাও আর সে খুলে নি;
পরের দিন সকালে সবাই যখন রুমের দরজা ভেজ্ঞে তার ঘরে ডুকলো ততক্ষনে যে বড্ড দেরি হয়ে গিয়েছিল।মেয়েটা সিলিং ফ্যানে উড়না পেচিয়ে ঝুলে পড়েছে।
এইটা একটি কাল্পনিক ঘটনা;তবে এই সব ঘটনা সবার আড়ালে নীরবে নিভৃতে ঘটছে বলেই পত্রিকায় হেডলাইন হয়" পরীক্ষায় পাশ করতে না পারায় কিশোরীর আত্নহত্যা"।
অসময়ে সব কিছু হারিয়ে আফসোস করার চেয়ে; ঠিক সময়ে একটু সতর্ক হলে হয়তো সব কিছু হারাতে হতো না;
খারাপ রেজাল্টে সন্তানকে ধিক্কার না দিয়ে যদি তাকে নতুন করে উতসাহ দেওয়া যেতো;যদি পরিবারের সবাই বন্ধু হয়ে তার কষ্টের ভাগ নেওয়া যেতো;তাহলে হয়তো ঘটনার চিত্রটাই ঘুরিতে দেওয়া যেতো।
রেজাল্টের জন্য যদি সন্তানকে হারাতে হয় তবে সেই সন্তানের গোল্ডেন রেজাল্ট আপনার কি কাজে আসবে?
গোল কিপার মাজিদ এর অসাধারণ নৈপুণ্যে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ড্যাফোডিল।

গোল কিপার মাজিদ এর অসাধারণ নৈপুণ্যে সোনারগাঁও ইউনিভার্সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ড্যাফোডিল।

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড-১৬ নিশ্চিত করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তারই ধারাবাহিকতায় আর রাউন্ড ১৬ এর ৩য় ম্যাচে সোনারগাঁও ইউনিভার্সিটির মুখোমুখি হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

দারুন উত্তেজনা পূর্ণ এই ম্যাচে দুই দলই তাদের নৈপুণ্য বজায় রাখে। ফলে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে কোন দলই কোন গোল করতে সক্ষম হয়নি। তবে ম্যাচের মাঝে দুইটি সহজ সুযোগ এও ড্যাফোডিল এর গোল কিপার মাজিদ এর অসাধারণ নৈপুণ্যে সোনারগাঁও ইউনিভার্সিটি গোল করতে পারেনি। ফলাফল ম্যাচ গোল শুন্য ড্র।

তাই ম্যাচ ট্রাইব্রেকার এ গড়ায়। ট্রাইব্রেকার এ উভয় দল ৩ টি করে শট নেয়ার সুযোগ পায়। সোনারগাঁও ইউনিভার্সিটির একজন প্লেয়ার যখন ট্রাইব্রেকার এর একটি শট গোল বারের উপর দিয়ে শট করেন তখনি ড্যাফোডিল এর বিজয় নিশ্চিত হয়ে যায়।

এবং ড্যাফোডিল সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যায়।

আগামীকাল সকাল ৯ টায় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং যদি ড্যাফোডিল সেমিফাইনাল এ উঠে সেটাও হবে দুপুর ১২ টার দিকে। এবং যদি তারা সেমিফাইনালও জিতে যায় তাহলে দুপুর ৩ টার দিকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Saturday, May 5, 2018

হে - নবীন, সময় থাকতে বুঝতে শিখো।

হে - নবীন, সময় থাকতে বুঝতে শিখো।

তুমি আজকে ইউনিভার্সিটি তে নতুন আসছ। এলাকায়ে নেতা ছিলা। ইউনিভার্সিটি তে সবার সামনে দাঁড়াইয়া ধূমপান করতেছো। কেউ কিছু বলতেসে না। সিনিয়র আবার কে তারে চিনার দরকার নাই। সিনিয়র দেইখা আরও জুরে ধুঁয়া ছারলাম। সালাম দেয়া তো দুরের কথা উইঠা দারাও পর্যন্ত না। একসাথে বসে সিনিয়র ভাই দের পিছনে পিছনে তামাশা কর।
তোমার এইসব দেখে একজন সিনিয়র ভাই তোমাকে কিচ্ছু বলবে না। কারন সে এমনি এমনি বড় ভাই হয় নাই। তার থেকে বড় কথা অই সিনিয়র ভাই এর তোমাকে প্রয়োজন নাই। একজন সিনিয়রের এমনিতে যে সব প্রিয় ছুটো ভাই থাকে তারা তাকে যে পরিমাণ সম্মান করে তার আর তোমার মত দুইজনের কাছ থেকে সম্মান না পেলেও সম্মানের ঘাটতি পরবে না। কিন্তু তোমার কি তাকে দরকার নাই।
আমার ইউনিভার্সিটি জীবনে অনেক গুলো পাওয়ার মধ্যে একটা বড় পাওয়া হচ্ছে আমি অনেক গুলা খুব কাছের ছুটো ভাই পাইছি যারা গত চার বছরে আমার সাথে বেয়াদবি করা ত দুরের কথা উঁচু গলায়ে কথা বলে নাই কখনো। তারা আমাকে যে সম্মান টা দে ওইটা দেখে ওদের ছুটো ভাই রা ওদের কে তার থেকে বেশি সম্মান করে। ছোট ভাই বড় ভাই সম্পর্ক টা যে কত টা precious এইটা তুমি আজকে বুঝবা না। সিনিয়র হইলে বুঝবা। যখন দেখবা তোমার জুনিওর তোমার মুখে ধুঁয়া ছারসে তখন তুমি কিছুই বলতে পারবা না কারন তোমার কোন অধিকার নাই।
আমাদের আই টি সেক্টরে ৯০ ভাগ চাকরী হয় বড় ভাই বা কারো মাধ্যমে। আজকে যে তোমার সিনিয়র কালকে সে কোন এক কর্পোরেট অফিসের চাকরিজীবী। তোমার বেয়াদবি, বড় ভাই দের প্রতি তোমার অবজ্ঞা কিন্তু তাদের মনে সারা জীবন থেকে থাকবে। তখন পাস করার পর তারাও তোমাকে আর চিনবে না।
আমি মাঝে মধ্যে অবাক হয়ে আমার ডিপার্টমেন্টের কিছু জুনিয়র পলাপাইন এর ব্যাবহার লক্ষ করি। আর চিন্তা করি এরা জঙ্গল থেকে আসছে আরেক জঙ্গলে। পাস করে বের ও হবে জঙ্গলি হয়ে, মানুষ আর হবে না।
সময় থাকতে নিজের আচার আচরনে পরিবরতন আনো। সিনিয়র দের সম্মান দিতে না চাইলে দিও না। কিন্তু অসম্মান কইর না কখন।
৬-০ গোলে গ্রিন ইউনিভার্সিটিকে উড়িয়ে দিয়ে সুপার - ১৬ এ ড্যাফোডিল।

৬-০ গোলে গ্রিন ইউনিভার্সিটিকে উড়িয়ে দিয়ে সুপার - ১৬ এ ড্যাফোডিল।

Wings UniFutsal-2018
আলহামদুলিল্লাহ্‌, অঘোষিত গ্রুপ চ্যাম্পিয়ন আমাদের ড্যাফোডিল।

মিরপুর ইনডোর স্টেডিয়াম এ অনুষ্ঠিত হওয়া আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুইটি ম্যাচ ছিল। প্রথম ম্যাচ এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিপক্ষ টিম ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলোজি এর মুখোমুখি হইয়। ওই ম্যাচ দুর্ভাগ্যক্রমে ৩-৩ গোলে ড্র করে খেলা শেষ হয়। ওই ম্যাচ এ অধিনায়ক শিশির দুইটি গোল এবং নাইজেরিয়ান স্টুডেন্ট জোসেব একটি গোল করেন। এবং ম্যাচ সেরা পুরষ্কার পান IUT এর একজন প্লেয়ার। 
২য় ম্যাচ ছিল গ্রিন ইউনিভার্সিটির বিপক্ষে। ওই ম্যাচ এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৬-০ গোলের বিশাল ব্যাবধান এ জয়লাভ করে। পুরো ম্যাচে গ্রিন ইউনিভার্সিটি পাত্তাই পায়নি ড্যাফোডিল এর সাথে। ২য় ম্যাচ এ ড্যাফোডিল এর জোসেব ৪ টি গোল করে ম্যাচসেরার পুরষ্কার গ্রহন করেন। অপর দুইটি গোল এর মাঝে আরেক বিদেশী প্লেয়ার আওাল ১ টি এবং ক্যাপ্টেন শিশির ১ টি গোল করেন।  

পরের ম্যাচ আগামীকাল ৬ তারিখ দুপুর ৩ টায়। ম্যাচ লাইভ দেখানো হবে গাজি টিভিতে।





Wednesday, March 8, 2017

 DIU-ACME T20 Inter University Cricket Tournament 2017

DIU-ACME T20 Inter University Cricket Tournament 2017

Professor Dr. Yousuf M. Islam, Vice Chancellor of Daffodil International University handing over Champion Trophy of DIU-ACME T20 Inter University Cricket Tournament 2017 to the players of Champion Daffodil International University Cricket Team on Monday. Daffodil International University defeated Green University of Bangladesh by 67 run and win the title. 









Wednesday, October 26, 2016

দ্যা গ্রীণ ড্যাফোডিল

দ্যা গ্রীণ ড্যাফোডিল


কর্ম ব্যাস্ত শহর থেকে একটু অদূরে আশুলিয়াতে অবস্থিত ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস।

যেখানে আপনি সারাটা দিনের ব্যাস্ততা থেকে একটু বেরিয়ে প্রকৃতির খুব কাছে গিয়ে সবুজের মাঝে প্রাণ ভরে দু দণ্ড নিঃশ্বাস নিতে পারবেন ।পাবেন সবুজের সতেজতা । সূর্যোদয় থেকে সূর্যাস্ত সারাটাদিন আপনি এখানে প্রকৃতির খুব কাছে থাকবেন । পাবেন বিকেলের আকাশে আলোকিত হওয়া গোধূলির মনোরম দৃশ্য। ঠিক যেনো সুখময় প্রকৃতির সাথে মিশে যাওয়া ।
-Radowan Nakib Rehan

Thursday, August 18, 2016

A Day With Bangla Computing

A Day With Bangla Computing

বাংলা কম্পিউটিং কে আরো বেশী উন্নয়নের জন্য GDG Bangla (Google Developers Group Bangla) এক যোগে সারা বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে । এর ই সুত্র ধরে আগামি ১৯ আগস্ট ২০১৬ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে Google Developers Group-GDG Bangla আয়োজন করতে যাচ্ছে "A Day With Bangla Computing" । উক্ত অনুষ্ঠানে বাংলা কম্পিউটিং এর বিভিন্ন দিক নিয়ে এবং বাংলা কে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করা হবে । পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে Google Developers Group-GDG Bangla ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে চ্যাপ্টার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করতে যাচ্ছে ।

https://www.facebook.com/events/839887919480967?__mref=message_bubble

Friday, August 12, 2016

শিক্ষাবৃত্তি দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল

শিক্ষাবৃত্তি দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল

ব্রিটিশ কাউন্সিল ‘আইইএলটিএস স্কলারশিপ ২০১৬’ শীর্ষক বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে। আইইএলটিএস স্বীকৃতি দেয় দেশের বাইরে এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেসব শিক্ষার্থী স্নাতক অথবা স্নাতকোত্তর করার পরিকল্পনা করছেন তাঁদের মধ্য থেকে পাঁচজন শিক্ষার্থীকে এ শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
ব্রিটিশ কাউন্সিলের পাঠানো সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, এ পাঁচজন শিক্ষার্থীর প্রত্যেকে তিন লাখ টাকার শিক্ষাবৃত্তির জন্য মনোনীত হবেন। গত বছরের মতো এবারও শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে আরো বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষায় উৎসাহী হবেন বলে মনে করে ব্রিটিশ কাউন্সিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশে বাংলাদেশের যেসব শিক্ষার্থী আবেদন করেছেন তাঁরা এ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা শিক্ষাব্যয় হিসেবে তাঁদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি পাবেন।
এ ব্যাপারে ব্রিটিশ কাউন্সিলের পরিচালক দীপ অধিকারী বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সাথে আইইলটিএস ২০১৬ ঘোষণা করছি। গত বছর শিক্ষার্থী, সহযোগী প্রতিষ্ঠান, আইইএলটিএস রেজিস্ট্রেশন পয়েন্টসহ সংশ্লিষ্ট সবার কাছ থেকে অত্যন্ত আশানুরূপ সাড়া ও মূল্যবান মতামত পেয়েছি। যার ফলশ্রুতিতে এ বছরও আমরা এ শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করছি। যাতে আমরা আমাদের আইইএলটিএস পরীক্ষার্থীদের তাদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহায়তা করতে পারি।’
বাংলাদেশি শিক্ষার্থী যারা ২০১৬-১৭ শিক্ষাবর্ষে দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক এবং এজন্য ১ এপ্রিল, ২০১৬ থেকে ১ ডিসেম্বর ২০১৬-এর মধ্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মাধ্যমে আইইএলটিএস পরীক্ষা দিবেন তাঁরা এ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই আইইএলটিএস এ সর্বনিম্ন স্কোর হতে হবে ‘৬’। 
এ শিক্ষাবৃত্তির জন্য ১ ডিসেম্বর ২০১৬-এর মধ্যে আবেদনপত্রের সাথে প্রার্থীকে একটি লেখা ও টিআরএফ (আইইএলটিএস টেস্ট রিপোর্ট ফর্ম) ব্রিটিশ কাউন্সিলের ঢাকা, চট্টগ্রাম অথবা সিলেট কার্যালয়ে জমা দিতে হবে।
এ বৃত্তির জন্য লেখা ও আবেদনপত্রের ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ে ২০ জন প্রার্থীকে নিয়ে সংক্ষিপ্ত তালিকা হবে। এ ছাড়া, সরাসরি সাক্ষাৎকারের জন্য মনোনীত প্রার্থীদের ১২ ডিসেম্বর ২০১৬-এর মধ্যে তাঁদের স্বীকৃত প্রতিষ্ঠানের অফার লেটার জমা দিতে হবে। শিক্ষাবৃত্তিপ্রাপ্তদের ১৪ ডিসেম্বর ২০১৬ তারিখে ইমেইলের মাধ্যমে  জানিয়ে দেওয়া হবে।



Tuesday, August 9, 2016

ইন্টার পারমানেন্ট ক্যাম্পাস-২০১৬ ফ‌ুটব‌লের ফাইনাল ম্যাচ

ইন্টার পারমানেন্ট ক্যাম্পাস-২০১৬ ফ‌ুটব‌লের ফাইনাল ম্যাচ



হয়ে গেল ইন্টার পারমানেন্ট ক্যাম্পাস-২০১৬ ফ‌ুটব‌লের ফাইনাল ম্যাচ। এখন পর্যন্ত ফ‌ুটব‌লের সব‌চে‌য়ে জমজমাট অা‌য়োজন ছ‌িল এ‌টি।

চ্যা‌ম্পিয়ান: হলুদ (১: ০) ম্যানাজারঃ জাহিদ
রানার্সঅাপ:সবুজ।(০ :১) ম্যানেজার ঃ পাশা স্যার।

অংশগ্রহনকরী দলেগুলোর নামঃ সবুজ, নীল, হলুদ, লাল।
দলের দায়িত্ব ছি‌লেন যথাক্রমেঃ ডঃ এ বি এম কামাল পাশা, অাঃ রহমান ঢালী/Ard Jony Ard Jony, কাইয়ুম হোসেন জাহিদ ও গোলাম মর্তুজা

চিন্তাধারা ও থিমঃ টুনা‌মেন্ট‌টির মূল ‌চিন্তাধারা ছিল জনাব আঃ রহমান ঢালী স্যার এর।  বি‌ভিন্ন প্রোগামের (স্থায়ী ক্যাম্পাস) সেরা খে‌লোয়ার‌দের তা‌লিকা থে‌কে প্র‌তিট‌ি‌ পজিশ‌নের সেরা খে‌লোয়ার‌দের ক্রমান্ব‌য়ে লটারী কর‌ে চার‌টি দ‌লে সাজা‌নো হয় । 

পুরস্কার বিতরনী তা‌রিখ: পরবর্ত‌ী‌তে জানা‌নো হ‌বে বলে জানান টুর্নামেন্ট কমিটির একজন কর্মকর্তা। 

Friday, August 5, 2016

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসের ছাত্রদের দ্বারা বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসের ছাত্রদের দ্বারা বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন।

সকাল ৭.২৫ মিনিট । নাবিল পরিবহনের একটি বাস থেকে Uzzal Hossain স্যার সহ আমরা ৬ জন নামলাম কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাতে। উপজেলা সদর দেখে আসলে কোনভাবেই বুঝার উপাই নেই যেঁ এই এলাকাই ভয়াবহ বন্যায় আক্রান্ত। ওইখানেই কিছুক্ষন অপেক্ষার পরপরই আমাদের টিম মেম্বার Mamun এর আব্বা ৩ টা মোটরসাইকেল নিয়ে আসলো আমাদের নিয়ে যাওয়ার জন্য। উনি এসে জানালেন যেঁ আমরা যাচ্ছি পাশের উপজেলা চিলমাড়িতে। ওই উপজেলার রানিবাজার ইউনিয়ন নাকি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর ওইখানেই নাকি আমরা ত্রাণ বিলি করবো।
মোটরসাইকেলে করে ৩০ মিনিট যাওয়ার পর মামুনের বাড়িতে পৌছাই। তার একটু দুরেই নাকি সেই ক্ষতিগ্রস্ত গ্রাম।
উল্লেখ্য যেঁ মামুনের আব্বা হচ্ছে ওই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য। তাই উনাকে দিয়ে আগেই আমরা ক্ষতিগ্রস্তদের লিস্ট করে ফেলি যাতে পরে কোন সমস্যা না হয়। এবং আমরা আগেরদিন রাতেই উনাকে দিয়ে আমাদের ত্রাণ সমগ্রি কিনে ফেলি। আমাদের কেনা ত্রাণ এর পরিমান ছিল ১ টন চাল , দেড় মণ তেল এবং দেড় মণ ডাল।
কিছুক্ষণ বিশ্রাম নেয়ার পর আমরা ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে বের হই । এমন এমন দৃশ্য দেখবো তা কখনো ভাবিনি। প্রায় প্রতিটা পরিবার ই রাস্তায় আশ্রয় নিয়েছে। সাথে থাকে গৃহপালিত পশুপাখি। এখানেই রান্না , এখানেই থাকা , এখানেই খাওয়াদাওয়া - এককথায় অবস্থা খুব নাজুক। এই জিনিশগুলা দেখে অনেক খারাপ লাগছিলো আর অনেকেরই সাথে কথা বলে জানতে পারলাম বাড়ি ঘরে এখনো পানি আছে হয়তো দু-একদিনের মাঝে পানি নেমে যাবে।কিন্তু সামনে একটু যাওয়ার পরই যা দেখলাম তা আমরা কেউই কল্পনাতেও ভাবতে পারিনি।তিনটা পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাদের বসতভিটা রাস্তা ভেঙ্গে রাস্তার সাথে নদীতে চলে গেছে। তারা এখন একটি হাই স্কুলে আশ্রয় নিয়েছে। তাদের সাথে কথা বলে জানতে পারছি যেঁ " তাদের জায়গার পরিমান ছিল ছিল ৬ শতাংশ এবং এটাই তাদের একমাত্র সম্বল ছিল কিন্তু এখন এই বান্নার কবলে পরে তা নেই।
তাদের এই দুর্দশা দেখে আমরা কোনকিছু না ভেবে একটা সাহসী সিদ্ধান্ত নেই । আমরা বলে দেই তাদের কে নতুন ঘর বাঁধতে যেঁ টিন লাগবে তা আমরা দিবো। যেই কথা সেই কাজ তৎক্ষণাৎ বাজারে গিয়েই তাদের জন্য টিন কিনে আনা হয়।
আর এইদিকে আমাদের ত্রাণ দেবার কথা ছিল ১২০ পরিবার কে। কিন্তু উপজেলা প্রশাসন থেকে রিকুয়েস্ট করা হচ্ছিলো যেঁ যদি ১০ পরিবারের ত্রাণ বাড়ানো জেত তাহলে নাকি খুব ভাল হত। আমরা এই কাজটাও করি । আমরা মোট ১৩০ টা পরিবারকেই ত্রাণ দেই।
বিকেল ৩ টায় শুরু হয় ত্রাণ দেয়ার কর্মসূচী । ত্রাণ দেয়ার স্পটে গিয়ে আমরা অবাক হই যেঁ থানার এসআই , উপজেলা চেয়ারম্যান , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এলাকার প্রায় সকল ব্যক্তিবর্গ আমাদের সাহায্যের জন্য উপস্থিত ছিল।
১.৩০ ঘণ্টা চলে আমাদের ত্রাণ বিতরন কর্মসূচী। কর্মসূচী শেষ করেই আমরা বেড়িয়ে পরলাম ব্রহ্মপুত্র নদ দেখতে। ব্রহ্মপুত্র নদের চরে বিকালটা কাটিয়ে সন্ধ্যা ৮.৩০ হানিফ পরিবহণের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করিলাম।
পরিশেষে আমরা ভার্সিটির প্রত্যেকটা ব্যক্তিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বন্ধু মামুনের আব্বাকে কীভাবে ধন্যবাদ জানাবো তা হয়তো আমাদের টিম এর প্রত্যেকটা মেম্বার ভাষা হারিয়ে ফেলেছে। তারপরেও বলছি আঙ্কেল আপানকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের কাজকর্মের কিছু ভিডিও লিঙ্ক নিম্নে দেয়া হল। 

 

https://youtu.be/jzmAd4YP0qw

By Sarker M Shajib

Tuesday, July 26, 2016

DIU Got Talent 2016 @ Green Campus

DIU Got Talent 2016 @ Green Campus



For the first time in Daffodil International University, DIU Got Talent ( a cultural talent hunt program ) is going to be held tomorrow 26 July, 2016.


This is a huge opportunity for all the students who have creative cultural skills.
DIU Got Talent is the kind of program where those students would get the opportunity to show their hidden skills and can be a icon of Daffodil International University. 

All best performers will be appreciated in highly manner.

Place: Green Campus Auditorium 
Time: 4PM

Monday, July 18, 2016

Latest News!! Inter Permanent Campus Sports Tournament -2016

Latest News!! Inter Permanent Campus Sports Tournament -2016


অনিবার্য কারনবসত খেলার সময় বাড়াতে হচ্ছে 

বিঃ দ্রঃ শুধু সকল তালিকাভূক্ত খেলোয়ারদেরকে খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত (১৭ থেকে ২৪-৭-১৬) প্রতিদিন ৫.১৫ মিনিটে মাঠে উপস্থিত ও প্রাকটিস ম্যাচে অংশগ্রহনের জন্য নির্দেশ করা হল। ধন্যবাদ।।।।
এবং

******* খেলোয়ারদের সুবিদা ও মানের কথা যাচাই করার জন্য বাধ্যতামূলক প্রত্যেককে বুট বা কেডসে-এ খেলতে হবে******


Date Time Team Vs Team

25/7/2016 5.15PM Green - Yellow
26/7/2016 5.15PM Blue - Red
27/7/2016 5.15PM Red - Green
28/7/2016 5.15PM Blue - Green
30/7/2016 5.15PM Red - Yellowtook
31/7/2016 5.15PM Yellow - Blue

Final (Max-Point-01) Vs Final (Max Point-02)
N:B: Every Coordinators(students Associate) are requested to contact with the following persons.
Coordinator : Shishir Sikder- 
Green= Dr.K. Pasha,

Coordinator : Rana Ahmed 
Yellow= Mr.K H Zahid,

Coordinator :Mustakim : 
Blue= Mr. AR Ard Jony Ard Jony

Coordinator: Monirul Haaque onjon 
Red= Mr. G. Mortaza.



With reg/res
..........................
A-Rahman Dhaly
Asst. Accounts Officer

(Finance 
Accounts Office)

Friday, July 1, 2016

(update) ড্যফোডিল ইউনিভার্সিটি ইন্টার পারমানেন্ট ক্যাম্পাস ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬

(update) ড্যফোডিল ইউনিভার্সিটি ইন্টার পারমানেন্ট ক্যাম্পাস ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬




গতকাল হ‌য়ে গেল আন্তঃ পার্মানেন্ট ক্যাম্পাস ক্রীড়া প্রতিযোগিতা-১৬'র ড্র অন‌ুষ্ঠান।
ডঃ এ বি এম কামাল পাশা (‌গেম ও স্পোর্টস এডভাইজার-‌ডি অাই ইউ)স্যা‌রের উপস্থ‌ি‌তি‌তে উক্ত ড্র সম্পন্ন হয়।
বি‌ভিন্ন প্রোগামের (স্থায়ী ক্যাম্পাস) সেরা খে‌লোয়ার‌দের তা‌লিকা থে‌কে প্র‌তিট‌ি‌ পজিশ‌নের সেরা খে‌লোয়ার‌দের ক্রমান্ব‌য়ে লটারী কর‌ে চার‌টি দ‌লে সাজা‌নো হয় ।
দলেগু‌লোর নামঃ সবুজ, নীল, হলুদ, লাল।

দা‌য়ি‌ত্ব অাছেন যথাক্র‌মেঃ ডঃ এ বি এম কামাল পাশা, অাঃ রহমান ঢালী, কাইয়ুম হো‌সেন জাহিদ ও গোলাম মর্তুজা ।

‌বিস্তা‌রিত জানতে সাথে থাকুন। 

ক্যাম্পাসের খবর সবার আগে

Monday, June 27, 2016

ESAB UIU University Tech Challenge 2016

ESAB UIU University Tech Challenge 2016




ESAB UIU Unit Face is going to organize Inter University Engineering Competition "Techxhibit@16" to encourage and award students to demonstrate their innovative ideas and skills in robotic design and application. Students are invited to design and program robots, through operating Lego robots, with innovative ideas and application for providing a smarter life for the elderly, children, or people in need.



Event Description

Contests:
1. Speed Encounter (Line follower Robot Challenge):
An adrenaline pumping robo-race for automated line follower robot. The robot has to solve its way through a maze in the shortest possible time.

2. House of Innovations (Innovation Challenge):
A contest where an exciting showcase of robots or any type hardware projects that can perform any task and also different ideas can be presented that will be able to bring a change in the field of technology, so that it can solve any social problem of our country.

3. Dream for Change (Elevator Pitch on Tech Ideas):
This new idea to deliver a speech reflects that a speech can be delivered in a time span of an elevator ride. Only the main and important points will be discussed in brief. This technique is used to summarize the whole procedure in short, meaning the contents of the program and how the ideas of technology will be beneficial to our country.

4. Smart Life (Apps’ Contest):
An “apps” contest to develop the skills of our students in the field of “apps” making, so that they can accelerate their ideas to make such apps which will able to make our life smart and easier.
..................................................................................................................

Venue: United International University.
Time: 12 August,2016.
We will provide the details on the registration soon. Stay tuned with us and this time, don't be late! Grab your spot before they all get taken.


Sunday, June 26, 2016

ড্যাফোডিলের আশুলিয়া ক্যাম্পাসের প্রথম বারের মত ফ্রেঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট

ড্যাফোডিলের আশুলিয়া ক্যাম্পাসের প্রথম বারের মত ফ্রেঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট


(↓↓ Sports Update ↓↓)


সবুজ শ্যামলে ঘেরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রিন ক্যাম্পাস খ্যাঁত আশুলিয়া পার্মানেন্ট ক্যাম্পাসে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেঞ্চাইজি ভিত্তিক ইন্টার পার্মানেন্ট ক্যাম্পাস স্পোর্টস টুর্নামেন্ট। দুইধাপে অনুষ্ঠিত হবে খেলা। প্রথম ধাপে ফুটবল শুরু হবে আগামী জুলাইয়ে মাঝামাঝিতে। ফুটবল শেষ হওয়ার পরপরই শুরু হবে ক্রিকেট টুর্নামেন্ট।
টুর্নামেন্ট কমিটির সাথে কথা বলে জানা গেছে যে ফুটবল এবং ক্রিকেট , দুই ক্ষেত্রেই নতুন কিছু নিয়ম করা হচ্ছে যা আমাদের এখানে কখনো হয়নি। আশুলিয়া ক্যাম্পাসের সকল প্লেয়ারদের একসাথে করে তাদের নিয়ে লটারির মাধ্যমে টিম তৈরি করা হবে এবং প্রতিটা টিম এর মালিক হবেন একজন ফ্যাকাল্টি অথবা এডমিন। 
টুর্নামেন্ট টি নিয়ে টুর্নামেন্ট কমিটি খুব উচ্ছ্বসিত।এ নিয়ে কমিটির একজন বলেন "এধরনের টুর্নামেন্ট যদি সবসময় করতে তাহলে আমরা অনেক খেলোয়াড়দের খেলার সুযোগ দিয়ে ভাল ও মেধাবী খেলোয়াড়দের বের করে আনতে পারবো এবং দেশ ও জাতিকে কিছু মেধাবী ও প্রতিশ্রুতিবদ্ধ খেলোয়াড় উপহার দিতে পারবো" ।

প্রোগাম ওয়াইজ বলেন্টিয়ারঃ (ফুটবল)
বলেন্টিয়ারদের নির্দিষ্ট ফরমে প্রাথমিক ১৫ সদশ্যের যারা শুধু ফুটবল ভাল খেলে তাদের তালিকা তৈরী করে কো-অরডিনেটর (আবু বকর সজিব) সহ AB-01, রুম নং ,১০৬ এ জমা করার জন্য বলা হল। (এখোনে বলেন্টিয়াররা থাকতেও পারে নাও পারে)। বলেন্টিয়ারদের মূল কাজ হল টুর্নামেন্টের মূল কমিটির সাথে কাজ করা।
মূল কমিটিই লটারীর জন্য খেলোয়ার ও দল চূড়ান্ত বাচাই করবে।




ডেড লাইনঃ ২৭-০৬-২০১৬ (৩.৩০টা)



বলেন্টিয়ার তালিকাঃ

Textile Engineering

Mustakimur Rahman( Muhin Took)
Md. Kamrul Hasan ( Shaun)

Computer Science and Engineering

Towfiqul Alom (Towfiq Omi)
Ariful slam ( Ariful Islam Oni)

Bachelor of Business Administration
Md. Sujan Molla
Md. Monirul Haque Anjon 

    Electrical and Electronics Engineering 
Md. Sayed Talukdar 
Riazul Islam (Riyad) 


 যদি ENG, SWE ,LLB, CIVIL প্রোগাম এর (যারা ভাল খেলতে পারে ,তারা Coordinator এর সাথে যোগাযোগ করতে হবে।
Coordinator: Abu Baker Siddik (Sajib) 
CSE-142 Batch.


-Sports Correspondent : Sarker M Shajeeb